Showing posts with label বুক রিভিউ. Show all posts
Showing posts with label বুক রিভিউ. Show all posts

Monday, June 29, 2020

আলতাফ পারভেজের বয়ানে আলথুসের ও মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বের ঐতিহ্যে ‘ভাবাদর্শ’


‘(যে রাষ্ট্রকে সমাজের ওপর চাপিয়ে দেয়া হয়েছে সেই) রাষ্ট্রকে সমাজের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসাই হলো মুক্তি’ -কার্ল মার্ক্স

 

বাংলাদেশ নামক এই ভূখণ্ডের জনগণ হিসাবে আমরা অতি অল্প সময়ের ব্যবধানে দুটো রাষ্ট্রের জন্ম-প্রক্রিয়ার সাথে জড়িত হলেও আমাদের বুদ্ধিবৃত্তিক জগত ও পরিমণ্ডলে রাষ্ট্রনৈতিক চিন্তাভাবনার অনুপস্থিতি লক্ষণীয় এমনকি, রাষ্ট্রনৈতিক যে হাজার রকমের চিন্তাভাবনা দুনিয়াজুড়ে চালু রয়েছে সেগুলো সম্পর্কেও আমাদের অদ্ভুত অনীহা রয়েছে (হয়তোবা এর কোনো ঐতিহাসিক-রাজনৈতিক কারণ থাকতে পারে, ইতিহাসের মধ্যে সেটার সন্ধান করাও জরুরি) এই জন্যই বোধহয় এখনকার বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে দেশ, রাষ্ট্র, সরকার ধারণাগুলো মিলেমিশে একাকার হয়ে গিয়েছে; ব্যতিক্রম তো অবশ্যই আছে।

Friday, April 3, 2020

‘নারীবাদী প্রস্তাবনা’ : একটি খসড়া পাঠ প্রতিক্রিয়া


২০১৫ সালের ডিসেম্বর মাসে গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছিল যে, সুইডেনের বিভিন্ন প্রতিষ্ঠান একটি ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ১৬ বছর বয়সী সকল নাগরিকের (বলা যায় কিশোর-কিশোরী, বা শিক্ষার্থী) কাছে একটি বই বিতরণ করবে। ক্যাম্পেইনের কর্তাব্যক্তিরা আশা করেছিলেন যে, এই বই জেন্ডার ও নারী-পুরুষের ভূমিকা ইত্যাদি বিষয়ে খোলামেলা আলাপ-আলোচনা শুরু করতে, এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাহায্য করবে। বইটির নাম হচ্ছে উই শুড অল বি ফেমিনিস্ট, বাংলায় বললে দাড়ায়, আমাদের সকলের নারীবাদী হওয়া উচিৎ। লেখকের নাম চিমামান্দা এনগোজি অ্যাদিচে; একজন নাইজেরিয়ান লেখক। উপরোক্ত ক্যাম্পেইনের একজন (নারী) এই বই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আফসোস সহকারে বলেছিলেন, আহা, আমি যখন ১৬ বছর বয়সী ছিলাম তখন যদি আমার ছেলে বন্ধুদের এই বইখানা পড়াতে পারতাম!

Tuesday, March 3, 2020

হুমায়ুন আজাদ ও পাহাড়ে নব্য ঔপনিবেশিক বুদ্ধিবৃত্তিক 'হিংসার ঝর্ণাধারা'


হুমায়ুন আজাদের 'পার্বত্য চট্টগ্রাম সবুজ পাহাদের ভেতর দিয়ে প্রবাহিত হিংসার ঝরণাধারা' বইটা পড়া আর একাত্তরে যুদ্ধফেরত কোন পাকিস্তানি জেনারেলের আত্মজীবনী পড়ার অভিজ্ঞতা আসলে সমান; অন্তত আমার জন্যে। শুধু সাব্জেক্ট ও অবজেক্ট আলাদা। পাকিস্তানি জেনারেলরা পাকিস্তানি হিসেবে যে অবস্থান নেন, আমাদের আজাদ বাঙালি হিসেবে একই অবস্থান নেন।

Saturday, February 22, 2020

রাফিনের 'এক অসাধারন অন্ধ সময়ের স্মৃতি': আমাদের সময়ের প্রতিবেদন



রাফিনের 'এক অসাধারণ অন্ধ সময়ের স্মৃতি' শুরু হয়েছে তিনজন বিখ্যাত ব্যক্তির তিনটা উদ্ধৃতি দিয়ে। আমি যেভাবে এই তিনটা উদ্ধৃতি পাঠ করছি তা এরকম: কোনো পরাজয়ই শেষ পরাজয় নয়, মরণেরও হৃদয় আছে, এবং ক্ষমতার বিরুদ্ধে সংগ্রাম আসলে ভুলে যাওয়ার বিরুদ্ধে স্মৃতিরক্ষার সংগ্রাম। এই তিন উদ্ধৃতির একটা মিশেল হচ্ছে রাফিনের এই 'উপন্যাস'। উপন্যাস শব্দকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখার কারণ আছে, পরে বলা হবে।

Tuesday, March 5, 2019

কাশ্মীরের আর্তনাদ



কাশ্মীর, ফিলিস্তিন সংক্রান্ত ইস্যুগুলো যখন কোন কারণে - মূলত যুদ্ধের কারণেই - আমাদের কাছে আলোচিত ইস্যু হিসাবে ফেসবুকের নিউজফিডে ঘুরপাক খায় তখনই আমাদের জানা-শোনার সীমাবদ্ধতা প্রকটভাবে ধরা পড়ে। ভারত-পাকিস্তানের যাবতীয় যুদ্ধসংক্রান্ত আলোচনার সবচেয়ে বড় অংশ আসলে কাশ্মীরকে কেন্দ্র করে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে, ব্রিটিশদের বিদায়ের পর হতে ভারতবর্ষের যেকয়টা অঞ্চলে এখনো আগুন জ্বলছে তারমধ্যে কাশ্মীর অন্যতম হওয়া সত্ত্বেও এর সম্পর্কে আমাদের জানা-শোনা একেবারেই সীমিত। তাই, কেন্দ্রে কাশ্মীর না থেকে কেন্দ্রে চলে আসে ভারত না হয় পাকিস্তান। যারা ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা হজম করে ফেলেন তাদের অবস্থান ভারতের পক্ষে, এবং যারা পাকিস্তানের প্রপাগান্ডা হজম করেন তারা পাকিস্তানের পক্ষে। কিন্তু, কখনোই কেন্দ্রে থাকে না কাশ্মীর। এ নিয়ে জানার পাইপলাইনটাও সীমিত। আলতাফ পারভেজের 'কাশ্মীর ও আজাদির লড়াই' গ্রন্থের গুরুত্ব এখানেই যে, যারা কাশ্মীর নিয়ে জানতে চান তাদের জন্যে এটা হতে পারে এক দরজার মতোন। তথ্যে ঠাসা একটা গাইড বই যেনো; সাথে সহজ-সরল উপস্থাপনা।

Sunday, August 26, 2018

হুমায়ূন আহমেদ ফিরে আসেন বারে বারে


হুমায়ূন আহমেদ 'হলুদ হিমু কালো র‍্যাব' বইটা লিখেছিলেন ২০০৬ সাল নাগাদ। খুব সম্ভব তার বছর দুয়েক আগেই র‍্যাব প্রতিষ্ঠিত হয় এবং 'ক্রসফায়ার' আমদানির কারণে রীতিমতো নায়কও বনে যায়। এমতাবস্থায় হুমায়ূন আহমেদ র‍্যাব ও ক্রসফায়ারকে হিমুর সাথে মোলাকাত করালেন, তাঁর নিজস্ব ভঙ্গিমায় অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখালেন। আমরা, বাঙালি মধ্যবিত্ত, তাঁর আসল চিন্তাটুকু না নিয়ে খুব সম্ভব শুধুই হিমুর 'রস' খেয়েছিলাম। কিন্তু খেয়াল করে দেখবেন হুমায়ূন আহমেদ 'ক্রসফায়ারে'র বৈধতা নিয়ে প্রশ্ন তুলছিলেন খুবই শক্তভাবে, তাঁর নিজস্ব হেঁয়ালি ঢঙয়ে।