হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের প্রচুর সমালোচনা রয়েছে, এমনকি প্রচণ্ড জনপ্রিয় হওয়া
সত্ত্বেও। একজন লেখকের সেটা থাকাই স্বাভাবিক বলে মনে করি, সময়ে সময়ে একজন লেখক
সম্পর্কে মূল্যায়নগুলো পরিবর্তন হয়, এটাও স্বাভাবিক। বিশেষ করে তার লেখা-পত্র বা
সৃষ্টিকর্ম একটা প্রজন্মকে ‘বি-রাজনৈতিক’ হতে উদ্বুদ্ধ করেছিল এটাই
সবচেয়ে বড় বা সর্বাধিক প্রচারিত সমালোচনা। বাংলা কমিউনিটি ব্লগ যখন তুঙ্গে তখন
হুমায়ূন আহমেদকে ‘পুস্তক
ব্যবসায়ী’ আখ্যা দিয়েও অনেক লেখা বেশ
বাজার গরম করেছিল। তার বিরুদ্ধে ‘অপ-বিজ্ঞানের চর্চা, কুসংস্কার জিয়িয়ে রাখার চেষ্টা’র বেশ ‘গুরুগম্ভীর’ অভিযোগও তোলা হয়েছিল।
Showing posts with label হুমায়ূন আহমেদ. Show all posts
Showing posts with label হুমায়ূন আহমেদ. Show all posts
Tuesday, November 6, 2018
Sunday, August 26, 2018
হুমায়ূন আহমেদ ফিরে আসেন বারে বারে
হুমায়ূন আহমেদ 'হলুদ
হিমু কালো র্যাব' বইটা লিখেছিলেন ২০০৬ সাল নাগাদ। খুব
সম্ভব তার বছর দুয়েক আগেই র্যাব প্রতিষ্ঠিত হয় এবং 'ক্রসফায়ার'
আমদানির কারণে রীতিমতো নায়কও বনে যায়। এমতাবস্থায় হুমায়ূন আহমেদ
র্যাব ও ক্রসফায়ারকে হিমুর সাথে মোলাকাত করালেন, তাঁর
নিজস্ব ভঙ্গিমায় অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখালেন। আমরা, বাঙালি মধ্যবিত্ত, তাঁর আসল চিন্তাটুকু না
নিয়ে খুব সম্ভব শুধুই হিমুর 'রস' খেয়েছিলাম। কিন্তু খেয়াল করে দেখবেন হুমায়ূন আহমেদ 'ক্রসফায়ারে'র বৈধতা নিয়ে প্রশ্ন তুলছিলেন খুবই
শক্তভাবে, তাঁর নিজস্ব হেঁয়ালি ঢঙয়ে।
Subscribe to:
Comments (Atom)

