Showing posts with label জাতীয়তাবাদ. Show all posts
Showing posts with label জাতীয়তাবাদ. Show all posts

Friday, August 12, 2022

‘শূন্যের ভিতরে এতো ঢেউ’: স্মৃতিতে তারেক মাসুদ

 ... আমি বলিব ঢাকা শহরে তারেক মাসুদ নাই বলিয়া এই শহরকে বসবাসের আরো অযোগ্য মনে হইতেছে।’

- সলিমুল্লাহ খান

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে (বিশেষত গল্প, সিনেমা, উপন্যাসে) কোনো সন্দেহ নেই বাঙালি জাতীয়তাবাদের জয়জয়কার; এই জাতীয়তাবাদ তার ‘সেকুলার’ চরিত্র ধারণ করার জন্য অদ্ভুতভাবে মুক্তিযুদ্ধ ও ধর্মকে একধরনের বিপরীত মেরুতে ঠেলে দিয়েছে, অথবা বলা যায় মুক্তিযুদ্ধ ও ধর্মকে বিপরীত হিসেবে উপস্থাপন করেছে। ফলে মুক্তিযুদ্ধের অধিকাংশ সিনেমা-নাটকে-উপন্যাসে রাজাকারের একটা সাধারণ চিত্রায়ন থাকে: রাজাকারের দাড়ি থাকে, পাঞ্জাবি-পাজামা পরে, মাথায় টুপি থাকে, মাদ্রাসা বা মসজিদে ইমামতি করে, নিয়মিত যায়। ‘দাড়ি-টুপি’ দিয়ে রাজাকারের এই চিত্রায়ন কতটা সত্য আর কতটা আত্মপরিচয়ের রাজনীতির খাতিরে ‘নির্মিত’ তা খুব একটা বিচার করে দেখা হয় নি। বরঞ্চ, এই চিত্রায়ন আমাদের মাথার এতো গভীরে ঢুকে গিয়েছে যে, প্রতিদিনকার জীবন-যাপনে বন্ধুবান্ধবদের কেউ যদি দাড়ি-টুপি পরেছে তখন অন্যদের বলতে শুনেছি, ‘আরে শালা তোরে তো রাজাকার লাগে’। কিন্তু, এই ‘দাড়ি-টুপিওয়ালা’দের রাজাকার বা ভিলেন হিসেবে একরৈখিক উপস্থাপন এখানে যে কালচারাল হেজিমনে তৈরি করেছে তার ফলাফল হয়েছে ভয়ঙ্কর; শাহবাগের সময় জাতীয়তাবাদ ও ধর্ম প্রশ্নে এমনভাবে পুরো দেশের একধরনের আড়াআড়ি ভাগ হয়ে যাওয়ার একটা কারণ বোধহয় আমাদের এই চলমান সাংস্কৃতিক আধিপত্যের মধ্যেও পাওয়া যেতে পারে।

Wednesday, July 15, 2020

একাত্তরের ‘দেশ’: মুক্তিযুদ্ধ, পাকিস্তান আন্দোলন এবং কিছু খুচরা আলাপ


অফিসের কাজের জন্যই ১৯৭১ সালে প্রকাশিত ‘দেশ’ পত্রিকার সংখ্যাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম, গবেষকের দৃষ্টিতে নয়, নিখাদ ‘অমনযোগী’ পাঠক হিসাবে। একাত্তরে ‘দেশ’ -এর প্রধান মনযোগ ছিল ‘মুক্তিযুদ্ধ ও পূর্ববাংলা’; প্রতিটি সংখ্যার সূচিতে চোখ বুলালেই এই কথার প্রমাণ পাওয়া যাবে। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে বিবিধ প্রবন্ধ, প্রতিবেদন, কার্টুন, সাহিত্য-সমালোচনা, কবিতা, গল্প ছাপাচ্ছিল। মূলধারার মূখচেনা বহু লেখক-কবিদের লেখাপত্র নিয়মিত প্রকাশিত হতো: তারা সকলেই মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন। বিশ্লেষণধর্মী লেখাগুলোতে পূর্ববাংলার সমাজ- সাহিত্য- রাজনীতি- অর্থনীতি- আন্দোলন- মুক্তিযুদ্ধের গতিপথ- শরণার্থী সমস্যা এই সবই স্থান পেয়েছে। সুলিখিত প্রবন্ধ-নিবন্ধগুলো পড়তেও আরামদায়ক।

Tuesday, March 3, 2020

হুমায়ুন আজাদ ও পাহাড়ে নব্য ঔপনিবেশিক বুদ্ধিবৃত্তিক 'হিংসার ঝর্ণাধারা'


হুমায়ুন আজাদের 'পার্বত্য চট্টগ্রাম সবুজ পাহাদের ভেতর দিয়ে প্রবাহিত হিংসার ঝরণাধারা' বইটা পড়া আর একাত্তরে যুদ্ধফেরত কোন পাকিস্তানি জেনারেলের আত্মজীবনী পড়ার অভিজ্ঞতা আসলে সমান; অন্তত আমার জন্যে। শুধু সাব্জেক্ট ও অবজেক্ট আলাদা। পাকিস্তানি জেনারেলরা পাকিস্তানি হিসেবে যে অবস্থান নেন, আমাদের আজাদ বাঙালি হিসেবে একই অবস্থান নেন।

Wednesday, January 2, 2019

জাতীয়তাবাদী মন - জর্জ অরওয়েল



ভূমিকা

জর্জ অরওয়েলকে পরিচয় করিয়ে দেয়ার মতো কিছু নাই; এনিমেল ফার্ম, ১৯৮৪ উপন্যাসদ্বয়ের বদৌলতে তার পরিচিতি ও জনপ্রিয়তা দুনিয়া ব্যাপী। যে প্রবন্ধ নিয়ে এই আলোচনা সেটাও তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি। বরাবরের মতো অরওয়েল এখানেও বিশেষ একধরণের প্রবণতার কথা বলেছেন। অরওয়েলের এই ‘প্রবণতা’ সবাই ধরতে পারেন না বলে মুশকিলে পড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। যেমন, উপরোক্ত দুই উপন্যাসে তিনি রাষ্ট্রের যে কর্তৃত্বপরায়নতার কথা বলেছেন সেটা অনেকেই ধরতে পারেন না। তাই দেখা যায়, স্ট্যালিন আমলের কর্তৃত্বপরায়নতার সমালোচনাকে অনেকে সমাজতন্ত্রের সমালোচনা হিসেবে নিয়ে নেন। আমাদের দেশে একদল যেমন অরওয়েলকে সমাজতন্ত্র বিরোধী  পুঁজিবাদী সমর্থক প্রমাণ করতে প্রাণপণ চেষ্টা করেন,  তেমনি বামঘরণার রাজনীতির সাথে জড়িত অনেকের কাছে অরওয়েল প্রায় অচ্যুত।