Showing posts with label ভাষা আন্দোলন. Show all posts
Showing posts with label ভাষা আন্দোলন. Show all posts

Sunday, April 1, 2018

জহির রায়হানের ‘একুশে ফেব্রুয়ারি’ ও আমাদের আফসোসের গল্প


জাতীয় জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যা সে ঘটনাত্তোর যাবতীয় কর্মকাণ্ডকে গভীরভাবে প্রভাবিত করে; প্রাত্যহিক জীবন থেকে শুরু করে শিল্প-সাহিত্য সবকিছুই সে প্রভাব-বলয়ের ভেতরে থাকে। কখনো ঘটনার পটভূমি ও এর চেতনা জন্ম দেয় লেখক - কবিকে, আবার কখনো লেখক-কবিদের অস্তিত্বের বিরাট অংশ জুড়ে থাকে সেই ঘটনা। বাঙালির  জীবনে বায়ান্নের ভাষা আন্দোলন তেমনই এক অভূতপূর্ব সময়, যা একদিকে আমাদের জন্যে সৃষ্টিশীল ও মননশীল কাজের নতুন নতুন ক্ষেত্র তৈরি করেছিলে, অন্যদিকে প্রতিবাদ করতে শিখিয়েছিল সকল অন্যায়-শোষণের বিরুদ্ধে, প্রেরণা দিয়েছিল এক নতুন রাষ্ট্রের জন্মদানে। সৈয়দ শামসুল হক তো তাদের প্রজন্মকে ‘ভাষা আন্দোলনের সন্তান’ বলেই চিহ্নিত করেছিলেন। বায়ান্ন’র ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক ক্ষণে ১৪৪ ধারা ভঙ্গকারী প্রথম দশজনের মধ্যে একজন ছিলেন জহির রায়হান। জহির রায়হানের সৃষ্টিকর্ম সম্পর্কে যে কোন আলোচনার শুরুতে এই তথ্য মাথায় গেঁথে নেয়া উচিৎ; কেননা সে আন্দোলন তাঁর জীবনে এত গভীর ছাপ ফেলেছে যে, হুমায়ূন আজাদ রায় দিয়েছেন, জহির রায়হান সম্ভবত বাংলাদেশের একমাত্র কথাসাহিত্যিক যার উদ্ভবের পেছনে আছে ভাষা আন্দোলন। যদি বায়ান্নর একুশ না ঘটত তবে জহির রায়হান হয়ত কথাশিল্পী হতেন না।

Tuesday, February 20, 2018

ফেব্রুয়ারি: বসন্ত, দ্রোহ ও ভালোবাসার সম্মিলন


ফেব্রুয়ারি – দ্রোহের মাস, ভালোবাসার মাস। ফেব্রুয়ারি আমাদের সন্ধান দেয় নতুন পথের, নতুন কণ্ঠের, নতুন সুরের, নতুন দিনের। ভালোবাসা যদি সমষ্টিগত হয়ে থাকে, তাহলে এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে ত্যাগের নিদর্শন; সেই নিদর্শনের সাক্ষাৎ পাই আমরা ফেব্রুয়ারিতে। নিজের ভাষার প্রতি মানুষের প্রেম তুলনাহীন, কেননা, ভাষার সাথে জড়িয়ে থাকে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড। তাই, শাসকেরা ভাষার প্রতি এই ভালোবাসাকে ভয় পায়, আর শাসক যদি উপনিবেশিক ধারার হয় তাহলে ভাষার উপরে দিয়েই বয়ে যায় সর্বাধিক ঝড়-ঝাপটা।