Showing posts with label জঙ্গিবাদ. Show all posts
Showing posts with label জঙ্গিবাদ. Show all posts

Sunday, December 27, 2020

নব্য-মৌলবাদ প্রসঙ্গে অলিভার রয়: একটি সাক্ষাৎকার


অলিভার রয় ফরাসি রাজনৈতিক বিজ্ঞানী; পলিটিক্যাল ইসলাম, সেকুলারকরণ, জিহাদ, মৌলবাদ ইত্যাদি নিয়ে কাজ করেন। তাঁর Globalized Islam : The Search for a New Ummah কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয় ২০০৬ সালে। তিনি সেখানে এই সময়ের ইসলামি আন্দোলনের হাল হকিকত নিয়ে আলাপ করেছেন; পশ্চিমাকরণ, বিশ্বায়ন, আধুনিকতা ইত্যাদির মধ্যে বর্তমানের বিশ্বায়িত ইসলামের স্বরূপ খোজার চেষ্টা চালিয়েছেন। তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেস ওয়েবসাইটেই; সেখানে তিনি মূলত আলাপ করেছেন এই বই নিয়ে। আকারে ছোট কিন্তু আগ্রহোদ্দীপক সেই আলাপের প্রাসঙ্গিকতা এখনো হারায়নি। বরঞ্চ অলিভার রয়ের সাম্প্রতিক কাজ, যেমন জিহাদ এন্ড ডেথসেকুলারিজম কনফ্রন্টস ইসলাম, এই আলাপের পরিসর আরো বাড়িয়েছে। অলিভার রয়ের জিহাদ এন্ড ডেথ নিয়ে আলোচনার জন্য 'নব্য-জিহাদী কারা' শীর্ষক লেখাতে চোখ বুলানো যেতে পারে। 

Thursday, May 2, 2019

নব্য-জিহাদি কারা?: অলিভার রয়ের তত্ত্ব-তালাশ



জঙ্গিবাদ নিয়ে আমাদের যাবতীয় আলাপ-আলোচনা দু'ধরণের প্রথাগত ডিসকোর্সের মধ্যে সীমাবদ্ধ। একপক্ষের  কথা হচ্ছে, জঙ্গিবাদ ইউরো-মার্কিন দখলদারিত্ব ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে তাদেরই আলো-হাওয়ায় পুষ্টিলাভ করা এক দানব ; আবার আরেকপক্ষের কথা হচ্ছে, যেহেতু বর্তমান সময়ের জঙ্গিরা ইসলাম ধর্মের সাথে যুক্ত সেহেতু খোদ ইসলামেই এই সহিংসতার বীজ লুকিয়ে আছে। আমাদের আলোচনা এই দুই প্রভাবশালী যুক্তির সাথে মত-দ্বিমতের মাধ্যমে জঙ্গিবাদের কারণ ও প্রবণতাকে যাচাই বাছাই করতে চাইবে। তবে, ফরাসি গবেষক অলিভার রয় এই চিরায়ত আলোচনায় একেবারে নতুন ও চমকপ্রদ কিছু তথ্য ও তত্ত্ব হাজির করেছেন। কারা জঙ্গিবাদের বর্তমান পর্যায়ে এসে আইএস এর ডাকে সাড়া দিচ্ছে ; এটাই তাঁর মূল অনুসন্ধানের বিষয়।  নমুনা (sample) হিসেবে তিনি নিয়েছেন ফরাসি দেশের মাটিতে বিস্তার  লাভ করা জঙ্গিদের তথ্য; বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন স্থানে আক্রমণকারীসহ যারা জিহাদে অংশ নেয়ার জন্যে ফ্রান্স ছেড়ে গিয়েছেন এমন প্রায় ১০০ জনের তালিকা তৈরি করেছেন। পুলিশ ও সাংবাদিকদের মারফত এবং তাদের সোশিয়াল মিডিয়ার কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে তাদের জীবনবৃত্তান্ত তদন্ত করে  দেখেছেন। অলিভার রয় এই জিহাদিদের বলছেন homegrown jihadiএবং, তাদের জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত দিচ্ছেন যে, এরা মূলত সহিংস নিহিলিস্ট যারা ইসলামকে আশ্রয় করেছে।