বিরাট
সংখ্যক শরণার্থী যখন যে কোনো এলাকায় প্রবেশ করবে তখন সেই এলাকায় কতক সমস্যা দেখা
দিবেই,
কিন্তু এখানে যে বিষয়টা মাথায় রাখা অতীব গুরুত্বপূর্ণ সেটি
হচ্ছে,
শরণার্থীরা ভিক্টিম; প্রাণঘাতী সমস্যার উপস্থিতি ব্যতীত সে নিজের এলাকা ছেড়ে যেতো না। একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক জেনোসাইডের পর বাংলাদেশ ছেড়ে ভারতে যখন বাঙালিরা
শরণার্থী হিসেবে প্রবেশ করলো, সেই অভিঘাতে ভারতেও
বিবিধ সমস্যা দেখা দিয়েছিল।
