এটা আসলে এঞ্জেলা দেবনাথের ‘Bangladesh Genocide: Plight of Women’ শিরোনামের গবেষণামূলক প্রবন্ধের অনুবাদ। অনুবাদ
না বলে রূপান্তর বলাই শ্রেয় হবে। মূলত এটা গবেষণা পেপার, কিন্তু দাড় করানো হয়েছে সাধারণ প্রবন্ধ আকারেই।
লেখায় ব্যবহৃত পাদটীকাগুলো মূল লেখকের নয়, অনুবাদকের। উল্লেখ্য, স্যামুয়েল টোটেনের সম্পাদনায় 'Plight and Fate of Women During and
Following Genocide' নামে যে বই প্রকাশিত হয়, তার তৃতীয় অধ্যায় ছিল বাংলাদেশ বিষয়ক এই আর্টিকেলটি।
