বাংলাদেশের পুলিশের ‘ভাবমূর্তি’ আবারো মারাত্মক ‘সঙ্কটে’ পড়েছে, তবে সেটা তাদের কর্মকাণ্ডে নয় বরঞ্চ কর্মকাণ্ডের চিত্রায়নের কারণে। অর্থাৎ পুলিশের কর্মকাণ্ডে তাদের ‘ভাবমূর্তি’র খুব একটা ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে কেবল সেই ‘কাণ্ড’টাকে উপস্থাপন করলে। ফলে পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক যখন নবাব এলএলবি সিনেমার পরিচালক গ্রেফতার নিয়ে মন্তব্য করেন তখন তার বিষয়বস্তু পুলিশের ‘কাণ্ড’ থাকে না, বরঞ্চ ‘কাণ্ডসমূহ’ তার কাছে ‘দুই-চারজনের নৈতিকতার স্খলন’ হিসাবে হাজির হয়। তার আর্জি [বা বলতে পারেন হুকুম] হচ্ছে, পুলিশের অবদানকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে।
Showing posts with label মত প্রকাশের স্বাধীনতা. Show all posts
Showing posts with label মত প্রকাশের স্বাধীনতা. Show all posts
Monday, June 21, 2021
বিশ্ববিদ্যালয় ও মত প্রকাশের স্বাধীনতা: সাম্প্রতিক প্রেক্ষাপট
বাংলাদেশে সামগ্রিকভাবে মত প্রকাশের স্বাধীনতা এতোটা খতরনাক অবস্থানে আগে কখনো পড়েছিল কি না জানা নেই; তবে এটা নিশ্চিত যে, অন্তত বিশ্ববিদ্যালয় তথা শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গনে এই স্বাধীনতার এমন ‘অধীনতা’ পূর্বে কখনো ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান কাঠামোতে জ্ঞানজাগতিক ও রাজনৈতিক স্বাধীনতার কোনো অস্তিত্ব নেই- এ কথাগুলো তাত্ত্বিকভাবে বহুদিন ধরে অনেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু গত কয়েক দিনে এর বাস্তবিক ও প্রায়োগিক কদর্য রূপ দেখার সৌভাগ্য ও দূর্ভাগ্য আমাদের হয়ে গেলো।
Subscribe to:
Comments (Atom)

