অনুবাদকের কথা: কংগ্রেসের সভাপতি
এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের জন্ম ১৮৮৮ সালের
১১ নভেম্বর। কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে তিনি ১৯২৩ সালে নির্বাচিত হন এবং
পরবর্তীতে ১৯৪০ সালে আবারো কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। মওলানা আজাদ শেষ মুহূর্ত
পর্যন্ত দেশভাগের বিরোধিতা করে গিয়েছেন এবং বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে দ্বিজাতি
তত্ত্বের তীব্র সমালোচনাও করেছেন, বলেছেন, এর ভিত্তিতে
দেশভাগ হলে ভারতীয় মুসলমানরা আরো সমস্যায় পড়বে।
