Showing posts with label ছাত্র আন্দোলন. Show all posts
Showing posts with label ছাত্র আন্দোলন. Show all posts

Saturday, July 27, 2019

শ্লোগান-গ্রাফিতিতে প্যারিস বসন্ত: আটষট্টির কর্তৃত্ববিরোধী আন্দোলন



১৯৬৮’র মে মাসে ফ্রান্সে যে ছাত্রবিপ্লব হয় তার কিছু ইস্তাহার-গ্রাফিতি-দেওয়াললিখন-শ্লোগান এইসব দেখছিলাম। এইসব সংকলন করে ‘মনফকিরা’ একটা বই প্রকাশ করেছে। হঠাৎ করে নজর পড়লো, শ্লোগান-ইশতেহার-দেওয়াললিখন-গ্রাফিতিতে ঘুরে এলাম আটষট্টির ছাত্র-আন্দোলন। আন্দোলন সুন্দর, ক্ষমতা-কর্তৃত্ববিরোধী  আন্দোলন আরো সুন্দর। আটষট্টিতে ফ্রান্সে ভিয়েতনাম-যুদ্ধ বিরোধী অবস্থান নেয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় তথা সমাজের যাবতীয় ক্ষমতাসম্পর্ক ও কর্তৃত্বের বিরুদ্ধে ছাত্ররা দাঁড়িয়েছিল। মে-দিনের এই ছাত্রবিপ্লবকে দেখা হয় ‘পুরুষতান্ত্রিক ফরাসী নেতৃত্বের বিরুদ্ধে সামাজিক বিদ্রোহ’ হিসেবে। একজন হিস্টোরিয়ান বলছিলেন যে, There is a tendency to remember May 68 as a hedonist movement, sexual liberation. But in retrospect we see it was a time of questioning. 

Thursday, July 4, 2019

ডাকসু নির্বাচন ২০১৯: আশা ও দুরাশার খেলা




৩০ ডিসেম্বরের নির্বাচনের পর মোটামুটি সবাই বলাবলি করছিল, বাংলাদেশ একটা নতুন পর্বে প্রবেশ করেছে; সেই নতুন পর্বের সবচেয়ে অ-ভাবনীয় বিষয় ছিল ভোট-ডাকাতির পক্ষে আমাদের বুদ্ধিজীবীকুলের নগ্ন উকালতি। এতদিন ধরে যে ফ্যাসিবাদ জমিতে গড়াগড়ি খাচ্ছিল এই পর্বে সে মাথা তুলে দাঁড়িয়ে যায়। এবং ফ্যাসিবাদী শাসনের নিয়মানুযায়ী, ডাকসুর নির্বাচন নিয়েও আমাদের আশাবাদী হওয়া উচিৎ ছিল না। তবু, মানুষ তো, আমরা আশা দেখেছিলাম। সরকারও আমাদের আশাকে গুড়েবালি করে প্রমাণ করেছে তারা আসলে ফ্যাসিবাদের ঝাণ্ডাই বয়ে নিয়ে যাবে। তবে নিরাশ যে হয়েছি তা না, আশার আলোও অনেক। সে আলাপ পরে হবে, আপাতত ডাকসুর প্রাক-নির্বাচনীর দুয়েকটা চিত্র তুলে ধরা প্রয়োজন।

Tuesday, September 4, 2018

'তৃতীয় পক্ষ' বনাম দুই পক্ষের রাজনীতি



কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, সেটা আরও ভয়ানক। এর ভেতরে তৃতীয় পক্ষ চলে এসেছে।’ - মাননীয় প্রধানমন্ত্রী। 

দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়াকে কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল সেটা একদিকে যেমন ঢাকা থেকে শুরু করে সারাদেশে ছড়িয়ে পড়েছিল, তেমনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও শিক্ষার্থীরা এই আন্দোলনে শরিক করতে পেরেছিলেন। সরকার প্রথমে এই আন্দোলনকে আমলে না আনলেও দু একদিনের মাথায় এই আন্দোলনকে আমলে নিতে বাধ্য হয়েছিল, এবং ধীরে ধীরে হুমকি ধমকি দেয়াও শুরু করেছিল। রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের কিছু হলে সরকার দায়ী থাকবে না এমনও হুশিয়ার বাণী উপরের মহল থেকে আসা শুরু হয়। এই কথাগুলো এবং পরবর্তীতে শিক্ষার্থীদের উপর পুলিশি ও দলীয় আক্রমণ প্রমাণ করেছিল যে সরকার শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার সরকারবিরোধী আন্দোলনহিসেবেই নিয়েছিল এবং ভয়ও পেয়েছিল।

Friday, August 31, 2018

মুক্তবাজারের যুগে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন


গত কিছুদিনের মধ্যে আমরা দুইটা আন্দোলন প্রত্যক্ষ করলাম; এক কোটা সংস্কার আন্দোলন, দুই নিরাপদ সড়ক চাই আন্দোলন। দুইটার ধরণ দুই রকম, অংশগ্রহণকারীদের বয়সও দুইরকম, তবে, একটা বিষয়ে মিল হচ্ছে তারা সকলেই শিক্ষার্থী। একেবারে নতুন নতুন কিছু বিষয় এই  আমাদের দেখিয়েছে।