Showing posts with label সংখ্যালঘু. Show all posts
Showing posts with label সংখ্যালঘু. Show all posts

Thursday, July 25, 2019

সংখ্যাগুরু-সংখ্যালঘু বাইনারি : রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক



সংখ্যালঘু-সংখ্যাগুরুর সমস্যাকে ব্যক্তিকেন্দ্রিক করলে খুব সমস্যা তৈরি হয়। কই আমার গ্রামের তো কোনো হিন্দু (বা সংখ্যালঘু) পরিবারকে কেউ কিচ্ছু বলে নাই, তাইলে এরা ভারতে চলে যেতে চায় কেন? কই আমার তো অনেক হিন্দু বন্ধু আছে, তাদের সাথে আমার সম্পর্ক তো খুবই ভালো, তবু তারা ভারতে যাওয়ার জন্যে মুখিয়ে থাকে। এই ধরণের আলাপ তখনই জন্ম নেয় যখন আপনি সংখ্যালঘু-সংখ্যাগুরুর ইস্যুটাকে ব্যক্তিগত সম্পর্কে পর্যবসিত করেন।