Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

Monday, April 6, 2020

করোনা, সিস্টেমের গলদ এবং ব্যক্তির উদ্বেগ


কবি মোস্তফা হামেদী তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘গ্রামের মানুষ নিজেদের নিরাপদ ভাবতেছে। আর সেখানে ইন্টারনেট কাজ করে খুব সামান্যই। ফলে ফেসবুকীয় সতর্কতা লোকের কানে পৌঁছাইতেছে না। সবকিছু আগের মতোই আছে। যেহেতু ওষুধ নাই, প্রশাসনিক তৎপরতা তাদের পর্যন্ত যাইতেছে না, সে কারণে ধর্মীয় ও ভেষজ দাওয়াই সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে। শুধু গালি দিয়া, ট্রল কইরা আপনি তাদের ঘরে ঢুকাইতে পারবেন না। কাছে গিয়া বুঝাইতে হবে তাদের।…’

Tuesday, March 3, 2020

হুমায়ুন আজাদ ও পাহাড়ে নব্য ঔপনিবেশিক বুদ্ধিবৃত্তিক 'হিংসার ঝর্ণাধারা'


হুমায়ুন আজাদের 'পার্বত্য চট্টগ্রাম সবুজ পাহাদের ভেতর দিয়ে প্রবাহিত হিংসার ঝরণাধারা' বইটা পড়া আর একাত্তরে যুদ্ধফেরত কোন পাকিস্তানি জেনারেলের আত্মজীবনী পড়ার অভিজ্ঞতা আসলে সমান; অন্তত আমার জন্যে। শুধু সাব্জেক্ট ও অবজেক্ট আলাদা। পাকিস্তানি জেনারেলরা পাকিস্তানি হিসেবে যে অবস্থান নেন, আমাদের আজাদ বাঙালি হিসেবে একই অবস্থান নেন।

Wednesday, December 25, 2019

নূরদের মার খাওয়া ও 'মুক্তিযুদ্ধ' নিয়ে আমাদের আহাজারি


নূরদের মার খাওয়ার সংবাদ পাওয়ার একদল দেখলাম বেশ কৌতুক করে লিখছেন, নূর নাকি আবার মাইর খাইছে! কিছুক্ষণ পর আরেকদলকে দেখলাম, হেথায় সেথায় কমেন্ট করা শুরু করছে, নূর এর সাথে বহিরাগত পোলাপান কেনো? মানে তাদের কথা হইতাছে, বহিরাগত থাকলে মাইর দেয়া জায়েজ। এই দুইপক্ষ হয় একেবারে লীগের পোস্টেড বা পেইড মেম্বার, আর নাইলে দেহ মন লীগের কাছে বর্গা দিয়া তারপর নামছেন বুদ্ধিজীবীতা করতে।

Saturday, December 7, 2019

বাংলাদেশ রাষ্ট্রের হালহকিকত: প্রসঙ্গ শ্রমিকের লাশ হয়ে ফেরা



তো, আমাদের হালহকিকত কেমন? মানে, 'রাষ্ট্র' হিসেবে আমাদের হালহকিকত কেমন?

কয়েকবছর আগে যখন হঠাৎ করে হিড়িক পড়েছিল মিডল-ইস্টে, সৌদিআরবে নারী শ্রমিক 'রপ্তানি'র তখন এটাকেও অনেকে 'নারী'র ক্ষমতায়ন হিসেবে দেখেছিলেন। 

Thursday, October 24, 2019

কবীরের 'সদগুরু' ও এই জমানার 'বুদ্ধিজীবীর দায়ভার'


মধ্যযুগের কবি-সাধক কবীর তার কবিতায়সদগুরু’,‘সাধু’, ‘সত্যগুরুর কিছু চরিত্রের কথা বলেন। যিনিএই নয়নে অপরূপের রূপ দেখাইতে পারেন, যিনি প্রাণায়াম, পূজা, আচার হইতে স্বতন্ত্র সহজ সমাধি শিখাইতে পারেনতিনিই সাধু বা সদগুরু। এই সাধুদ্বার বন্ধ করান না, শ্বাস রোধ করান না, বিশ্বসংসার ত্যাগ করান নাআরো এগিয়ে গিয়ে বলেন, তার (কবীরের) প্রাণ সেই সত্যগুরুকে চায়যিনি সত্য প্রেমের প্যালা ভরিয়ানিজে যেমন পান করেন, তেমনি অন্যকেও পান করেন। 

Sunday, September 8, 2019

শরণার্থী সংকট ও আমাদের ‘একাত্তরে’র অভিজ্ঞতা




বিরাট সংখ্যক শরণার্থী যখন যে কোনো এলাকায় প্রবেশ করবে তখন সেই এলাকায় কতক সমস্যা দেখা দিবেই, কিন্তু এখানে যে বিষয়টা মাথায় রাখা অতীব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, শরণার্থীরা ভিক্টিম; প্রাণঘাতী সমস্যার উপস্থিতি ব্যতীত সে নিজের এলাকা ছেড়ে যেতো না। একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক জেনোসাইডের পর বাংলাদেশ ছেড়ে ভারতে যখন বাঙালিরা শরণার্থী হিসেবে প্রবেশ করলো, সেই অভিঘাতে ভারতেও বিবিধ সমস্যা দেখা দিয়েছিল। 

রোহিঙ্গা থেকে আসাম: জাতিরাষ্ট্রের সীমানা




বাংলাদেশ ভৌগলিকভাবে এবং ঐতিহাসিকভাবে এমন এক অবস্থানে আছে যে তাকে শান্তিতে বসবাস করতে হলে কিছুটা তার প্রতিবেশী রাষ্ট্রসমূহের অবস্থার ওপর শর্তায়িত ও নির্ভর থাকতে হয়। ভারত মায়ানমারে যদি অস্থিতিশীল অবস্থা বিরাজ করে তাহলে এর ঢেউ আমাদের গায়ে লাগবে।