Showing posts with label আখতারুজ্জামান ইলিয়াস. Show all posts
Showing posts with label আখতারুজ্জামান ইলিয়াস. Show all posts

Wednesday, November 27, 2019

ইলিয়াসের ডায়েরি: নজরুল, ভাসানী, রবীন্দ্রসঙ্গীত ও অন্যান্য

ছবিতে ব্যবহৃত স্কেচ অনলাইন থেকে নেয়া হয়েছে।
প্রচ্ছদে ব্যবহৃত স্কেচ অনলাইন থেকে নেয়া হয়েছে।


আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। ইলিয়াস বাংলা কথাসাহিত্যের একটি মানদণ্ড হয়ে আছেন। তাঁর গল্প-উপন্যাস যেমন শিল্পের জন্য ক্ষুধার্ত মনের খোরাক জুগিয়ে যাচ্ছে, তেমনি তাঁর গল্প-উপন্যাসের চুলচেরা বিশ্লেষণও চলছে। ইলিয়াস ডায়রি লিখতেন। সেই ডায়রিগুলো নিয়ে আরেক কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের সম্পাদনায়আখতারুজ্জামান ইলিয়াসের ডায়রিশিরোনামে বই প্রকাশিত হয়েছে। শাহাদুজ্জামান এককালে ইলিয়াসের সাক্ষাৎকার নিয়েছিলেন, এটি তাঁরকথা পরম্পরাবইতে আছে। শুধু আমার দৃষ্টিতেই নয়, অনেকেই মনে করেন, বাংলাসাহিত্যের অন্যতম ধ্রুপদী উপাদান হচ্ছে শাহাদুজ্জামান - ইলিয়াসের এই কথোপকথন। ইলিয়াসকে বোঝার জন্য, তাঁর সাহিত্যের গভীরতা বোঝার জন্য এই সাক্ষাৎকার যে কোনো পাঠকের জন্যই - তা তিনি সাহিত্যিক হোন আর গবেষক হোন - সমান গুরুত্বপূর্ণ। একইভাবে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ইলিয়াসের ডায়রিটাও। বইয়ের ভূমিকায় শাহাদুজ্জামান জানাচ্ছেন যে, ডায়েরি অন্তরালে চর্চার বিষয়। এতে ফুটে থাকে একজন ব্যক্তিমানসের মানচিত্র।ব্যক্তিমানসের মানচিত্রও তো আবার স্থান-কাল নিরপেক্ষ নয়, উপরন্তু, এই ব্যক্তি যদি আখতারুজ্জামান ইলিয়াস হয়ে থাকেন তাহলে আমাদের আগ্রহ আরো বেড়ে যায়। তবে, এখানে পুরো ডায়েরি নিয়ে আলোচনা নয়। কিছু নির্দিষ্ট বিষয়ে ইলিয়াসের কিছু আগ্রহোদ্দীপক মন্তব্য রয়েছে ডায়েরিতে, সেগুলোই তুলে ধরবো। হুবুহু।