Showing posts with label কাহলিল জিব্রান. Show all posts
Showing posts with label কাহলিল জিব্রান. Show all posts

Saturday, December 1, 2018

জিব্রানের 'কবরের কান্না'

   

কাহলিল জিব্রানকে আমরা যেভাবে চিনি ও জানি, বিশেষ করে তার বহুল পঠিত দ্যা প্রফেটকিংবা বিভিন্ন প্যারাবল এর মাধ্যমে, তাতে তার কবিএবং ধ্যানমগ্ন ঋষিপরিচয় যতটা পাওয়া যায়, ‘বিদ্রোহীপরিচয় ততটা পাওয়া যায় না। বিশেষ করে কবিপরিচয় যে অন্যান্য সব পরিচয়কে ছাড়িয়ে গিয়েছে সেটা তাঁর এক অনুবাদকের মন্তব্য থেকে পরিষ্কার বুঝা যায়। শুধু কবিতা বলি কেন, তাঁর দর্শন, চিত্রকলা, গল্প, উপন্যাস সবই কবিতা। কিন্তু, তাঁর বিদ্রোহীপরিচয়ের সন্ধান না পেলে জিব্রান পরিপূর্ণভাবে আমাদের কাছে ধরা দিবেন না।

Saturday, September 8, 2018

কাহলিল জিব্রানের The Madman: কয়েকটি প্যারাবল


[১৮৮৩ সালে কাহলিল জিব্রান লেবাননের উত্তরে এক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাহলিল একজন ট্যাক্স কালেক্টর ছিলেন। মায়ের নাম ছিল ক্যামিলা রামেহ। ১৮৯৫ সালে জিব্রানের মা তার চার সন্তানকে নিয়ে জীবিকার তাগিদে বোস্টনে পাড়ি জমান। ১৮৯৮ সালেই জিব্রান আবার লেবাননে চলে আসেন আরবি এবং ফ্রেঞ্চ শেখার জন্যে। আবারো বোস্টনে ফিরে যান তিনি আরো ৪ বছর পরে, ১৯০২ সালে। এর মাঝে যক্ষ্মা ও ক্যান্সারের কারণে তিনি হারিয়ে ফেলেন তার এক বোন, এক ভাই এবং মাকে। ১৯০৮ সালে তিনি পাড়ি জমান প্যারিসে, আর্টের জন্যে। ১৯২৩ সালে প্রকাশিত হয় তার সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম “The Prophet”কেউ কেউ বলেন, "the most loving book ever written."১৯৩১ সালে মাত্র ৪৮ বছর বয়সে নিউইয়র্কের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অতঃপর তার দেহ নিয়ে যাওয়া হয় লেবাননে। উল্লেখ্য, ১৯১৮ সালে প্রকাশিত The Madman বইটা তার প্রকাশিত প্রথম ইংরেজি সাহিত্যকর্ম। আর হ্যাঁ, ছবিগুলো জিব্রানেরই আঁকা]